
Phurono Kotha
Written By
Biswajit Roy
₹ 260.00
₹ 325.00
Available: 24
এই বইটি মুক্ত অর্থনীতি পূর্ববর্তী বাঙালি জীবনের নিত্যদিনের নানা জলছবিকে ধরে রেখেছে। সেই জীবনযাত্রায় বাহুল্য ছিল না মায়া ছিল, গতির প্রাবল্য ছিল না ঢিমে তালের চলাচল ছিল। চৌবাচ্চা, জালের আলমারি, মায়েদের হাতের সেফটিপিন, কালো কোট, তোলা আর পাতা উনুন - কত শত জিনিসের শরীরে লেগে থাকত মধ্যবিত্ত সংসারের সমারোহবিহীন দাগ। সেই দাগগুলি কেবল মনেই আছে কিন্তু বাস্তবে তো নেই। সত্যি কি নেই! মনোভূমির বুঝি অস্তিত্ব থাকে না! থাকে। লেখাগুলি স্মৃতির মনোভূমিতে ডাক দিচ্ছে পাঠক সাধারণকে।
- Publisher:
- Raban Prakashana
- Publication year:
- 2024
- Language:
- Bengali
- No of pages:
- 120
- Weight:
- 0.35 kg
- Type:
- Hardcover

পঞ্চাশ বছর৷ বাংলা প্রকাশনার ক্ষেত্রে কম কথা নয়৷ এক ছাদের তলায় নিজেদের প্রকাশিত প্রায় পাঁচ হাজার টাইটেল৷ সেকাল ও একালের সব লেখক একজায়গায় একমাত্র দে’জ পাবলিশিংয়ের বইঘরে৷
কী নেই প্রকাশিত বইয়ের তালিকায়--গল্প-উপন্যাস-প্রবন্ধ তো রয়েছেই৷ আছে ছোটদের বই, কাজের বই--আরও কত কত বিষয়৷
দে’জ প্রকাশিত বই ছাড়াও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আরও নানা প্রকাশকের হরেকরকম বিষয়ের বই৷ যা পাঠককে মুগ্দ করবে৷ ঋদ্ধ করবে৷ জোগাবে মনের খোরাক৷
www.deyspublishing.com
#banglaboiershoppingmall #ekclickecollegestreet
Address: 13, Bankim Chatterjee St, Sealdah, College Square, Kolkata, West Bengal 700073
Phone: +91 33 22412330 / +91 33 22197920 / +91 7605010764
Email: [email protected]
